চীন থেকে আটটি ডুবোজাহাজ কিনবে পাকিস্তান

প্রায় ৫০০ কোটি ডলারের চুক্তির অধীনে হামলা করতে সক্ষম, এমন অন্তত ৮টি ডুবোজাহাজ বেইজিং থেকে কিনবে ইসলামাবাদ। ২০২৩ সালের শেষ দিকে প্রথম ৪টি ডুবোজাহাজ পাকিস্তানকে সরবরাহ করবে চীন।
বাকিগুলো সরবরাহ করা হবে ২০২৮ সাল নাগাদ। বলা হচ্ছে, এটি চীনের এ যাবৎকালের সবচেয়ে বড় অস্ত্র রপ্তানি চুক্তি। পাকিস্তানের সামরিক রসদ সরবরাহের সবচেয়ে বড় জোগানদাতা চীন। এই চীন থেকেই তারা এবার কিনবে বিশেষায়িত ডুবোজাহাজ। পাকিস্তানের রাষ্ট্রপরিচালিত গণমাধ্যমের খবরে বলা হয়, পাকিস্তানের পরবর্তী প্রজন্মের ডুবোজাহাজ কর্মসূচির প্রধান ও জ্যেষ্ঠ নৌকর্মকর্তারা গত ২৬ আগস্ট দেশটির সংসদীয় কমিটিকে এ বিষয়ে অবগত করেন।

0 comments:

Copyright © 2013 Prothom News